ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের (কুবি প্রেস ক্লাব) কার্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ১১৫ নম্বর কক্ষে স্থানান্তর করা হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) দুপুর ১২টায় নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিকতায় ইতিবাচক বা নেতিবাচক বলে আলাদা কিছু নেই, যেটা সত্য সেটাই প্রকাশ করতে হবে। তবে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে সাংবাদিকতার পাশাপাশি নিজের ‘শিক্ষার্থী’ পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতার কথা সবার মাথায় রাখা উচিত।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘দেশ ও সমাজের কল্যাণে সবসময় সত্য প্রকাশ করাই সাংবাদিকের কাজ। অনেক সময় দৃশ্যমান বিষয় সবটুকু সত্য থাকে না, আবার আড়ালের বিষয় মানেই মিথ্যা নয়। সাংবাদিকদের নিজস্ব বিবেক ও বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রকৃত সত্য খুঁজে বের করতে হবে। তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় থাকবে।’

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সাংবাদিকতা এমন একটি পেশা যেখানে অন্যায়কারীর সাথে সাংবাদিকদের এক ধরনের সংঘাত অনিবার্য, আর নিপীড়িত মানুষেরা হয়ে ওঠে সাংবাদিকদের পরম বন্ধু। সাংবাদিকদের সবসময় দল-মতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগঠনগুলোর সরঞ্জাম ও জায়গার সংকট রয়েছে। তবে এই সংকট আগামী এক–দুই বছর পর আর থাকবে না। নতুন ক্যাম্পাসের টিএসসিতে দুটি ফ্লোর বরাদ্দ দেওয়ার হয়েছে শুধু সংগঠনগুলোর জন্য।’

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তাবাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আব্দুল্লাহ বলেন, ‘সর্বদা সত্যের সন্ধানে স্লোগানকে ধারণ করে ২০১৮ সারে ৪ এপ্রিল যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং পজিটিভ ব্র্যান্ডিংয়ের কাজ করে আসছে। তবে আমাদের পর্যাপ্ত সরঞ্জাম ও লজিস্টিক সাপোর্টের অভাব রয়েছে। আমরা বিশ্ব দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে আসছি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১০১ নম্বর কক্ষে তাদের কার্যক্রম পরিচালনার করত।

জনপ্রিয়

ফিড ব্যালেন্সিং ও পুষ্টি নিয়ে বাকৃবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন

প্রকাশিত ০৬:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬