ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কিরিচ হাতে কিশোর গ্যাংয়ের টিকটক ভিডিও, সেই কিরিচেই সপ্তাহখানেকের মধ্যে হত্যাকাণ্ড Logo সমুদ্র থেকে খালে ঘুরছে হাঙর, দেখতে ভিড় ৬ লাখ মানুষের Logo ৪০৫ রানের পাহাড় টপকাতে হবে ভারতকে Logo ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪২ Logo প্রাণিচিকিৎসকের কাছে যাচ্ছেন? যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন Logo জার্মানিতে ভক্সওয়াগনের কারখানাকে ইসরাইলি অস্ত্র উৎপাদন কেন্দ্রে রূপান্তর Logo এআই গবেষণায় একধাপ এগিয়ে গিগাবাইটের এআই টপ অ্যাটম Logo ব্যারিস্টার তুরিন আফেরোজের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে ভাইয়ের সংবাদ সম্মেলন Logo ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেক জনকে, বিমান ক্র্যাশ করার চেষ্টা Logo এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল!

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। একই সঙ্গে, আলফা ফোন, আলফা স্টোর ও আলফা ল্যাব—এই তিন ভিত্তির ওপর গড়ে ওঠা অনারের ‘আলফা প্ল্যান’–এর অগ্রগতিও উপস্থাপন করে প্রতিষ্ঠানটি।

মানবকেন্দ্রিক এআই এর উপর গুরুত্ব দিয়ে আয়োজনে নিজেদের ‘রোবট ফোন’ প্রদর্শন করে অনার। এটি এমন এক নতুন ধরনের স্মার্টফোন, যা ব্যবহারকারীর নড়াচড়া ও আশপাশের পরিবেশ বুঝে মানুষের সঙ্গে এআই ডিভাইসের যোগাযোগকে আরও সহজ ও স্বাভাবিক করে তোলে।

বুদ্ধিমান ডিভাইস কীভাবে প্রযুক্তিকে আরও স্বতঃস্ফূর্ত, এবং মানুষের বাস্তব প্রয়োজনের প্রতি দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে পারে—রোবট ফোন তারই একটি নমুনা দেখিয়েছে। রোবট–গ্রেড গতিশীলতা, সিনেমাটিক ইমেজিং এবং উন্নত স্মার্ট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে রোবট ফোনে এআইকে আরও প্রাণবন্ত করে তোলা হয়েছে। ৩৬০ ডিগ্রি ভিডিও কল থেকে শুরু করে অঙ্গভঙ্গি বা নাচের মতো মজার ফিচারও রয়েছে এতে।

এই ভবিষ্যতমুখী উদ্ভাবনের পাশাপাশি অনুষ্ঠানটিতে ম্যাজিক ভি৬ উন্মোচন করেছে অনার। এতে রয়েছে উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি, আধুনিক ডিসপ্লে প্রকৌশল এবং এআই–সমৃদ্ধ কাজের সুবিধা। সব মিলিয়ে আরও নিখুঁত, পরিমার্জিত ও আকর্ষণীয় এক ফোল্ডেবল স্মার্টফোনের অভিজ্ঞতা দেবে ফোনটি।

এ ছাড়া নতুন ইকোসিস্টেম সমৃদ্ধ ডিভাইস ম্যাজিকপ্যাড ৪ ও ম্যাজিকবুক প্রো ১৪ বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মানুষের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে বুদ্ধিমান সমন্বয় গড়ে তুলতে কাজ করছে অনার। নতুন এই ডিভাইস দুটি সেই প্রচেষ্টারই অংশ।

অনুষ্ঠানে অংশ নিয়ে অনারের সিইও জেমস লি বলেন, গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আমরা অনার আলফা প্ল্যান ঘোষণা করি, যা ছিলো বৈশ্বিক শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি হিসেবে আমাদের রূপান্তরের প্রথম ধাপ। যেকোন ধরনের মানবকেন্দ্রিক উদ্ভাবনই আমাদের আগামীর পথনির্দেশক। আমরা বিশ্বাস করি, এআই–এর পরবর্তী ধাপে শুধু এর সক্ষমতা বাড়ানো নয়, এর সঙ্গে মানবীয় সংবেদনশীলতার সমন্বয়ও জরুরি। আইকিউ ও ইকিউ–র সমন্বয়ে ব্যক্তিগত, সার্বজনীন ও এজ ইন্টেলিজেন্সকে যুক্ত করাই অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্সের লক্ষ্য।

তিনি আরও বলেন, আলফা প্ল্যানের অন্তর্ভুক্ত আলফা ফোনের মাধ্যমে আমরা এআই ডিভাইসে নতুন ধারা তৈরি করতে চাচ্ছি। আলফা স্টোরের মাধ্যমে গড়ে তুলছি নতুন এআই ইকোসিস্টেম এবং আলফা ল্যাবের মাধ্যমে অত্যাধুনিক গবেষণাকে ব্যবহারকারীর বাস্তব অভিজ্ঞতায় রূপ দিচ্ছি। অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স আমাদের এই পুরো যাত্রার প্রতিটি স্তরে যুক্ত রয়েছে।

জনপ্রিয়

কিরিচ হাতে কিশোর গ্যাংয়ের টিকটক ভিডিও, সেই কিরিচেই সপ্তাহখানেকের মধ্যে হত্যাকাণ্ড

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

প্রকাশিত ০৮:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬