ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার Logo নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল Logo গাইবান্ধার সেই ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা Logo আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত Logo অবশেষে নিয়োগ পেলেন ভিটেবাড়িহীন মিশন আচার্য Logo উপাচার্যকে ৪৫ মিনিট অবরুদ্ধ রাখার পর আলোচনায় আন্দোলনকারী সাংবাদিকেরা Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকানপাট Logo ‘অন্যায় দেখলে সাংবাদিক বলবে, রক্ত ঝরলেও কলম চলবে’ প্ল্যাকার্ড হাতে ইবিতে সাংবাদিকদের মৌন বিক্ষোভ Logo মাথায় স্কার্ফ পরে ছবি দেওয়ায় তুর্কি শিক্ষার্থীর ফ্রান্সের ভিসা প্রত্যাখ্যান

জাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

‘দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল-২৬’। বাংলা থিয়েটারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই চলচ্চিত্র উৎসব চলবে ১৬ এপ্রিল পর্যন্ত।

আয়োজকদের প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উদ্বোধনী দিনেই চলচ্চিত্র নির্মাণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য থাকছে দুটি গুরুত্বপূর্ণ মাস্টারক্লাস। সকাল সাড়ে ১১টায় ‘পরিচালনা বিষয়ক মাস্টারক্লাস’ নেবেন জনপ্রিয় নির্মাতা মেজবাউর রহমান সুমন। এরপর বিকেল ৪টায় ‘প্রযোজনা বিষয়ক মাস্টারক্লাস’ পরিচালনা করবেন মোহাম্মদ তৌকির ইসলাম ও দেলুপি মুভি টিম।

উৎসবের দ্বিতীয় দিন (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টানা চলচ্চিত্র প্রদর্শনী। এদিন খন্দকার সুমনের ‘সাঁতাও’, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জিনের বাচ্চা’ এবং গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’র মতো প্রশংসিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি ‘ইন্তেজার: প্রথম প্রহর’, ‘দ্য হেজ’, ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ব্যালাড অব আ গিক’ এবং ‘দ্য এটারনাল জার্নি’সহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী শেষে রাত ৯টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী পর্ব।

শেষ দিন ১৬ এপ্রিল বিকেল ৪টায় মোস্তাফিজুর নূর ইমরানের পরিচালনায় ‘অভিনয় বিষয়ক মাস্টারক্লাস’ অনুষ্ঠিত হবে। এরপর আয়োজকদের পক্ষ থেকে ‘আওয়ার স্টোরিজ’ শীর্ষক মতবিনিময় পর্ব শেষে রাত সাড়ে ৮টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত রয়েছে গ্রন্থাশ্রম, কাব্যিক স্কুল অব আর্টস, থার্মোকল জেইউ, সিএলসি ফিল্ম ক্লাব, মায়াদেশ এবং ণই প্রকাশন।

জনপ্রিয়

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার

জাবিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

প্রকাশিত ০৬:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬