ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ Logo ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা Logo নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার হিসেবে যোগ দিলেন আশিক ইকবাল Logo লালমনিরহাটে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে সার ডিলার নিয়োগের অভিযোগ, বিএনপির সংবাদ সম্মেলন Logo ঠাকুরগাঁওয়ে ভোট উৎসবমুখর হয়েছে : ইসি সচিব Logo ঢাকায় জাতীয় যুব মেলা স্থগিত, জেলায়-উপজেলায় হবে আয়োজন Logo তাহসিফের নিখোঁজ হওয়ার রাতে কী ঘটেছিল, জানালেন বন্ধু দ্বীপ Logo একই খাবার বারবার গরম করার ক্ষেত্রে সতর্কতা Logo আগুন থেকে বাঁচার উপায় কী, মহড়া হল সচিবালয়ে

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

রাজধানীর মগবাজারে চালু হলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ স্বপ্ন-এর নতুন আউটলেট। আজ রবিবার মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেডে অবস্থিত স্বপ্ন-এর ৮৬৫তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অপারেশন) সাইফুল আলম রাসেল, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মোঃ কৌশিক রহমান এবং রিজিওনাল হেড অব অপারেশন কামরুজ্জামান স্বাধীন।

মগবাজার কনভেনশন সেন্টার লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান মুন্না ও পরিচালক রাশেদ হাসান সাইফি। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সোহেল তানভীর খান বলেন, “নগরজীবনের ব্যস্ততার মধ্যে গ্রাহকদের জন্য সহজ, নির্ভরযোগ্য ও মানসম্মত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মগবাজারে নতুন এই আউটলেট সেই লক্ষ্য পূরণের আরেকটি ধাপ। আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইল সেবার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা সম্ভব, এবং ভবিষ্যতেও এই ধরনের সম্প্রসারণ অব্যাহত থাকবে।”

আউটলেটটিতে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য থেকে শুরু করে তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য এক ছাদের নিচে সহজেই পেতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ ছাড় চালু করা হয়েছে, যা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ করবে। স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মানসম্মত ও আধুনিক রিটেইল সেবা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করে যাচ্ছে।

জনপ্রিয়

এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

প্রকাশিত ০৯:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬