ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা! Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল Logo বর্ষায় কেমন হবে বিয়ের সাজ? Logo জাবিতে ‘কাল রাত্রি’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ Logo ‘দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড’: ৪৫ বছর পর ধরা পড়লেন জিয়া হত্যার সেই মেজর মোজাফফর Logo শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হলেন নোবিপ্রবি শিবির সভাপতি Logo রাবিতে নবীন শিক্ষক-গবেষকদের দক্ষতা বিকাশে আইকিউএসি’র বিশেষ সেমিনার Logo ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির তিন ছাত্রনেতা Logo জাবিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার তরুণ সংগঠকদের Logo শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কুবিতে সেমিনার

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। আজ বৃহস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার অফ (অপারেশন) মোঃ কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো: নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও আরামদায়ক।”

উদ্বোধনকে ঘিরে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড়, যা কেনাকাটায় দেবে বাড়তি সুবিধা ও আনন্দ। এই আউটলেটে একসাথে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী, তাজা ফলমূল ও সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য। পরিকল্পিত স্টোর বিন্যাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য এখানে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটার ব্যবস্থা রাখা হয়েছে।

জনপ্রিয়

একসাথে আত্মহত্যার সিদ্ধান্ত, প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই হাঁটা ধরলেন প্রেমিকা!

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

প্রকাশিত ১০:১৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬