ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম Logo টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে Logo দীর্ঘস্থায়ী ব্যাটারির নতুন অধ্যায়, আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি Logo ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ Logo এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা Logo বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ Logo অটিস্টিক ছেলে যাতে সহজে চিনতে পারে তাই চুল কাটেন না কুকুরেয়া Logo সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ Logo আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি Logo ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

কুষ্টিয়ায় মাজারে হামলা ও সুফি ইমাম শামীমকে হত্যা প্রতিবাদে জাবিতে অবস্থান কর্মসূচি 

কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, সুফি ইমাম শামীমকে হত্যা এবং সারাদেশে মবসন্ত্রাসের প্রতিবাদে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয় ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় তারা ‘মব সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তোলো আন্দোলন’, ‘মাজারে হামলা কেন?’, ‘পীর শামীমদের খুনিদের অবিলম্বে গ্রেফতার কর’ প্লেকার্ড নিয়ে অবস্থান করে।

দুর্বার আদির সঞ্চালনায় জাবি শাখা ছাত্রইউনিয়নের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী বলেন, “কুষ্টিয়ায় পীর শামিমের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই ‘মব হামলা’ নয়; এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যেখানে নির্দিষ্ট একটি গোষ্ঠী ভিন্নমত বা ভিন্ন পরিচয়ের মানুষকে টার্গেট করে আক্রমণ করছে। শাহবাগসহ বিভিন্ন স্থানে শুধু চেহারা বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে হামলার ঘটনাও ঘটেছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ও সহনশীলতার জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, “একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও এ ধরনের সহিংসতা অব্যাহত থাকা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশে যেখানে সেখানে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।”

এসময় জাবি শাখা ছাত্রইউনিয়নের সাধারণ সম্পাদক আবরার হক বিন সাজেদ (ফাইজান অর্ক), সাংগঠনিক সম্পাদক মায়িশা মনি,বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক সোমা ডুমরিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম

কুষ্টিয়ায় মাজারে হামলা ও সুফি ইমাম শামীমকে হত্যা প্রতিবাদে জাবিতে অবস্থান কর্মসূচি 

প্রকাশিত ০৯:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬