ঢাকা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১১৬ বার পঠিত

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী | ছবি: অভিযাত্রা রিপোর্ট

বিজ্ঞাপনের চুক্তি করিয়ে দেওয়ার কথা বলে ঢাকার তিনশ ফিট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে খিলক্ষেত থানায় গেছেন তিনি।

মডেল স্নিগ্ধা অভিযোগ করে বলেন , বিজ্ঞাপনের চুক্তিতে স্বাক্ষরের প্রলোভন দেখিয়ে তাকে ওই হাসপাতালে ডাকা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতন | ছবি: অভিযাত্রা রিপোর্ট

স্নিগ্ধার আরও অভিযোগ করেন, নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী মহলের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথা বলে তাকে ভয়ভীতি দেখান। ঘটনার পরপরই তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাননি বলেও জানান। তার দাবি, প্রতিষ্ঠানটি দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর হওয়ায় বিষয়টি প্রকাশ্যে এলে ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কায় তিনি প্রথমে নীরব ছিলেন।

পরে আইনি ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় যান স্নিগ্ধা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসাইন বলেন, অভিনেত্রী মামলা করতে থানায় এসেছেন। তার অভিযোগ লিখিতভাবে নেওয়া হচ্ছে।

স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘প্রেশার কুকার’।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে মডেল স্নিগ্ধা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ

প্রকাশিত ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬