ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ Logo সুন্দরবনে মাছের মজুদ: বেড়েছে ৯ প্রজাতির, কমেছে ৬ Logo শ্রীমঙ্গলে সমাপ্তি ঘটল কবির-লালন ভাবসংগীত উৎসবের Logo ৬ উইকেট নিয়ে আইরিশ রেকর্ড ভারতীয় বংশোদ্ভূত পেসারের Logo ‘বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা’ Logo অস্ট্রেলিয়া সফর করল এআইইউবির প্রতিনিধি দল Logo চবির হীরকজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন শুরু Logo ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে Logo ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক Logo রিকেলটন-মুল্ডারের দুর্দান্ত সেঞ্চুরির পর শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন

বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ তুলে আমরণ অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব মিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-০১ এর নিচতলায় তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

শাকিব মিয়া ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সম্প্রতি প্রকাশিত ফলে দেখা যায়, তিনি ১৩টি বিষয়ের মধ্যে ৫টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এর আগেও প্রথম বর্ষে তিনি দুটি বিষয়ে ফেল করেছিলেন। তবে এবারের ফলাফলকে তিনি স্বাভাবিক হিসেবে মানতে নারাজ।

শাকিব মিয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের দাবিতে হওয়া আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তাকে টার্গেট করা হয়েছে। তিনি আরো বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা যখন উন্নয়নের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলাম, তখন বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রয় আমাকে হুমকি দিয়ে বলেছিলেন—তুমি আন্দোলনে সবসময় সামনে থাকো, তুমি তো সব বিষয়ে ফেল করবা। রেজাল্ট দেওয়ার পর দেখা গেল ঠিকই আমাকে ৫টি বিষয়ে ফেল করিয়ে দেওয়া হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. ধীমান কুমার রায় বলেন,”ড. ধীমান জানান, শিক্ষার্থী বিষয়টি নিয়ে একাধিকবার বিভাগের কাছে এসেছেন এবং উপাচার্যের কাছেও গিয়েছেন। তবে নিয়মের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। শিক্ষার্থীর কোনো আপত্তি থাকলে নিয়মতান্ত্রিকভাবে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণের জন্যও তাকে উৎসাহিত করা হয়েছে। তবে তিনি ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা করছেন, যা নিয়মতান্ত্রিক ভাবে সম্ভব নয়।”

জুনায়েদ/ববি

জনপ্রিয়

তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’

খাতা মূল্যায়নে কারচুপির অভিযোগে ববিতে শিক্ষার্থীর আমরণ অনশন

প্রকাশিত ০২:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬