ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. জিতু ও হুমায়ুন হোসেন রনি।

বুধবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করে। এসময় ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। এসময় র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন ও র‍্যাব-১০ সদর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সোনালী সেন।

র‍্যাব-১০ এর অধিনায়ক বলেন,  যাত্রাবাড়ী ক্যাম্প আভিযানিক দল গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের খবর পায়। এ সংবাদের পর কদমতলী এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ১টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামি মো. জিতুর বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় ১২ টি এবং হুমায়ূন হোসেন রনির বিরুদ্ধে কদমতলী থানায় ৯ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ডিএমপির  কদমতলী থানায় ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রকাশিত ০২:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬