ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

কৃষি ও পরিবেশ ডেস্ক: দেশের গহিন বনে সাধারণত দেখা মিললেও কুড়িগ্রামের কয়েকটি গ্রামে নিয়মিতভাবে লালঘাড় পেঙ্গা পাখি পাওয়া যাচ্ছে। আবাসিক প্রকৃতির এই পাখিটি শালিকের মতো মানুষের খুব কাছাকাছি বসবাস করে। সম্প্রতি আলোকচিত্রীরা সেখানে গিয়ে এই দুর্লভ পাখির উপস্থিতি প্রত্যক্ষ করে বিস্মিত হয়েছেন।

স্থানীয় এক নারী দোকানদারের কাছ থেকে জানা যায়, তিনি নিয়মিত এই পাখিগুলোকে সকাল-বিকেল পাউরুটি খেতে দেন। খাবার না পেলে পাখিগুলো অনেক সময় দোকানেও ঢুকে পড়ে। এছাড়া মুরগির খাবার কিংবা চাল-ভাত থেকেও তারা খাবার সংগ্রহ করে থাকে।

ছাতারে গোত্রের এই পাখিটির বৈজ্ঞানিক নাম গ্যারুলাক্স রুফিকলিস এবং ঘাড়ের লাল রঙের কারণেই এর এমন নামকরণ করা হয়েছে। কালো ও ধূসর শরীরের এই পাখিটি মানুষকে প্রায় ভয় পায় না এবং ওই এলাকায় নিয়মিত প্রজননও করে।

সুপারিময় ছায়াঘন পরিবেশ এবং পর্যাপ্ত খাবারের সুযোগ থাকায় ওই এলাকায় পাখিটি স্থায়ীভাবে বসবাস করছে বলে ধারণা করা হচ্ছে। প্রাকৃতিক এই সুন্দর প্রাণীটির নিরাপদ আবাস ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

যেখানে দেখা যায় লালঘাড় পেঙ্গা

প্রকাশিত ১২:০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬