ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি Logo সেন্ট্রাল ইউনিভার্সিটি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা চান তিতুমীরের শিক্ষার্থীরা Logo তিতুমীর কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সভায় শিক্ষার্থীদের ওপর হামলা Logo সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে বাজারে এলো রিয়েলমি সি১০০এক্স Logo হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট Logo কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার প্রসারে ২৫টি ল্যাপটপ দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ Logo নির্ধারিত মেয়াদ শেষ হলেও প্রতিবেদন দেয়নি ইবির ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির তদন্ত কমিটি Logo লাল-সবুজের পতাকা হাতে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সায়মা আনিকা Logo এসএসসির ফল প্রকাশ আজ, ভাঙছে ২০ বছরের রেকর্ড Logo সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশির মৃত্যু

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির শূন্য পদে পুনর্গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাইজিংবিডি ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসীর দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমি দেব।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে সুশৃঙ্খলিত ও গতিশীল করার জন্য কমিটি পুনর্গঠন করা হয়েছে। আশা করছি কমিটি পুনর্গঠনে ক্লাব আরও সুশৃঙ্খলিত ও গতিশীল হবে। প্রাণোচ্ছলভাবে সদস্যরা কাজ করবে।”

সদ্য মনোনীত সভাপতি এমদাদুল হক বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সমস্যাকে তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কন্ঠস্বর হয়ে কাজ করব। সকলের সহযোগিতায় প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, মনোনীতরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির অবশিষ্ট মেয়াদকাল দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

কুবি প্রেস ক্লাবের নতুন সভাপতি এমদাদুল হক

প্রকাশিত ০৬:২৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬