ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি Logo চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে নোবিপ্রবিতে মানববন্ধন Logo সীমান্তে হত্যা ও হামে শিশু মৃত্যুর প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন Logo জাবিতে চারদিনব্যাপী নাট্য পার্বণ শুরু হচ্ছে ১৩ মে Logo ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত Logo বাকৃবিতে পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধন Logo রাবিতে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস পালন Logo অতিথির আসন নিয়ে বিতর্ক আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে , আসনে ছাত্রদলের ৩ নেতা দাঁড়িয়ে শিক্ষক Logo টেকসই তুলা উৎপাদনে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সাথে বাকৃবির সমঝোতা স্মারক স্বাক্ষর Logo এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে কবি নজরুল কলেজে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকৃবিতে পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্সে হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, পশুপালন অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১৮৩ জন শিক্ষার্থী ২২তম ইন্টার্নশীপ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে ২০ জন শিক্ষার্থী জাপান, নেপাল, জার্মানিসহ পাঁচ দেশে ইন্টার্নশীপের সুযোগ পাচ্ছেন। আগামী ২৪ মে থেকে দেশের বিভিন্ন উপজেলা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের কার্যক্রম শুরু করবে।

বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহবায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড মো রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউজিসি সদস্য অধ্যাপক ড. এস. ডি চৌধুরী, পশুপালন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজমুল হাসান, পল্লী উন্নয়ন একাডেমির (বগুড়া) পরিচালক ড. মাকসুদ আলম খান, সিপি বাংলাদেশের ডিপার্টমেন্ট ম্যানেজার আনিসুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইন্টার্নশীপ প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ওবং ইন্টার্নশীপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্রত উপাচার্য অধ্যাপক ড জি এম মুজিবর রহমান বলেন, ইন্টার্নশীপ আসলে জীবনের নতুন দিক। ক্লাসরুমের পরিবেশের তুলনায় উপজেলা ও ইন্ডাস্ট্রির পরিবেশ পুরোপুরি ভিন্ন। ইন্টার্নশীপের পুরো প্রোগ্রামই শিক্ষণীয়, এটি ব্যাপক জ্ঞানার্জনের জায়গা। তাই সবসময় সিরিয়াস হতে হবে, শেখার আগ্রহ ও সবার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এবারের ইন্টার্নশীপের পরিকল্পনা অত্যন্ত পরিকল্পিত, যা জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে।

জনপ্রিয়

ডুয়েট শিক্ষার্থী অপহরণের অভিযোগ, মুক্তিপণ আদায়ে মিলল মুক্তি

বাকৃবিতে পশুপালন অনুষদের ২২তম ইন্টার্নশীপের উদ্বোধন

প্রকাশিত ১১:০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬