ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

সন্ধ্যার আগেই লাইব্রেরি বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, পুরোনো সময়সূচী পুনর্বহালের দাবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসনের কাছে আবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গণস্বাক্ষরিত সম্বলিত একটি আবেদনপত্র তারা প্রসাশনের নিকট জমা দেন।

বুধবার (১০জুন) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে লিখিত আবেদন প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকোত্তর এক শিক্ষার্থী বলেন, বিকেল ৫টা ৪৫ মিনিটে গ্রন্থাগার বন্ধ করে দেয়ায় বেশ জটিলতা দেখা দিচ্ছে। সেমিস্টার ফাইনাল ও ক্লাসটেস্টের সময় আমাদের বেশি পড়তে হয়, কিন্তু লাইব্রেরি বিকেলেই বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা পড়াশোনা ব্যাহত হচ্ছে। আগে রাত ৮:৩০ পর্যন্ত খোলা থাকত, সেই সময়টা আবার চালু করা হোক।

এ বিষয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.মো. শহীদুল হক বলেন, শিক্ষার্থীদের লাইব্রেরির সময়সীমা বাড়ানোর আবেদনটি আমরা ইতিবাচকভাবেই দেখছি। আমাদের সবসময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনায় করতে পারে। পূর্বে মূলত সরকারি নির্দেশনা ও জ্বালানি সংকটের কারণে সময় কমানো হলেও, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় লাইব্রেরির সময় বাড়িয়ে অন্য কোনো ক্ষেত্রে অপচয় রোধ করে তা সমন্বয় করার কথা ভাবছি। এই বিষয়ে লাইব্রেরিয়ান ইতিমধ্যেই প্রশাসনের কাছে ফাইল পাঠিয়েছেন এবং ভিসি স্যারের সাথেও আলোচনা করে দ্রুত একটি ইতিবাচক সমাধানের চেষ্টা করব।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

সন্ধ্যার আগেই লাইব্রেরি বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, পুরোনো সময়সূচী পুনর্বহালের দাবি

প্রকাশিত ১১:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬