ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কংগ্রেসে ক্ষমতা হারিয়ে ‘খোঁড়া হাঁস’, ভিটো ক্ষমতা দিয়ে কতদূর যেতে পারবেন ট্রাম্প? Logo ৫ গোলের লড়াইয়ে লাইপজিগের মাঠে সিটির কষ্টার্জিত জয় Logo দুইবার পিছিয়ে পড়েও লিভারপুলকে হারিয়ে ফেনেরবাচের চমক Logo তরঙ্গ নিলামের আগে আলোচনা চায় মোবাইল অপারেটররা Logo শেষ মুহূর্তে ভালভের্দের দর্শনীয় গোলে রেয়াল মাদ্রিদের জয় Logo নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা Logo ট্রাম্পের রাজনীতিতে বড় ধাক্কা, ডেমোক্র্যাটদের সামনেও পরীক্ষা Logo বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি Logo বনানীতে শুরু হচ্ছে চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি’ Logo ইকবাল সোবহানকে গ্রেপ্তার দেখাল ডিবি, ‘মুচলেকায়’ ছাড়া পাচ্ছেন রাজীব ঘোষ

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের (ষান্মাসিক) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে কৃষি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল মঈন সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে সদস্যদের পরামর্শের ভিত্তিতে কৃষি অনুষদের স্নাতক শিক্ষার্থী মো. তানভীর আনজুমকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফেসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সদস্য সমাবেশে এ নির্বাচন ও কমিটি ঘোষণা করা হয়।

সদস্য সমাবেশে কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মো. নুরুল হুদা।

জানা যায়, শাখা সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া আব্দুল্লাহ আল মঈনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং তাকে সাংগঠনিক শপথ পাঠ করান।

পরবর্তীতে সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মঈন শাখা সেক্রেটারি হিসেবে মো. তানভীর আনজুমকে মনোনয়ন দেন।

নবগঠিত কমিটি ২০২৬ সেশনের অবশিষ্ট সময় দায়িত্ব পালন করবে।

জনপ্রিয়

কংগ্রেসে ক্ষমতা হারিয়ে ‘খোঁড়া হাঁস’, ভিটো ক্ষমতা দিয়ে কতদূর যেতে পারবেন ট্রাম্প?

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

প্রকাশিত ১১:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬