ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোরের ঝিকরগাছায় বিষধর সাপের কামড়ে রাকিবুল হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুন) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাকিবুল ঝিকরগাছা উপজেলার শিমুলিয়ার জাফরনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাকিবুলকে সাপে কামড় দেয়। ঝাড়ফুঁকের পর তাকে আজ শুক্রবার ভোর ৬টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে রাকিবুল মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, রাকিবুলের বাম হাতের আঙুলে সাপে কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর সাপে কামড়ের পর তাকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

যশোরের ঝিকরগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত ১১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬