ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম Logo নির্বাচন কবে ঠিক নেই, অথচ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে মাদারীপুর Logo খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে আক্রান্ত ৩৩৪ Logo আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত Logo মুশফিক ভাই বলেছেন, খুশি হওয়ার কিছু নেই, রান করো- সেটাই তোমার কাজ! Logo বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

যশোর বিজিবি ২ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ শাহাব উদ্দিন সরদার নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

সে যশোর শার্শা উপজেলায় বেনাপোল বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গদখালী বাজার থেকে তাকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদে বিজিবির একটি দল ভোরে ঝিকরগাছার গদখালী বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে সাহাব উদ্দিনকে আটক করা হয়। তল্লাশিকালে সাহাব উদ্দিনের কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি ১শ ৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারি চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও কিছু নগদ টাকা।

আটক শাহাব উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

টিকটক ভিডিও নিয়ে বিরোধ, চুয়াডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রকাশিত ১১:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬