ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা Logo গ্রাহকদের কাছে দ্রুততর সেবা পৌঁছে দিতে দেশজুড়ে রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ Logo জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ: পিছিয়ে যাওয়ার আশঙ্কা! Logo পাবিপ্রবিতে ইতিহাস বিভাগের নবীনবরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ এইচএসসি পরীক্ষার্থীদের Logo ২০০ বন্যার্ত পরিবারের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতিফলক’ উদ্বোধন Logo হাবিপ্রবিতে পৃথক ডেটা সায়েন্স বিভাগের বিরোধিতা, পরিসংখ্যানের সাথে সংযুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি Logo ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মীকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বশির উদ্দীন পাঁচভুলাট গ্রামের কাজী শামজুজ্জোহার ছেলে এবং দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

আহত বশির উদ্দীন জানান, গত বুধবার (১০ জুন) সন্ধ্যায় তিনি পাঁচভুলাট গ্রামে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮-১০ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে তাঁর ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। পরে পরিবারের লোকজন তাঁকে দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে গেলে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে সবাইকে জিম্মি করে রাখে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এই পরিস্থিতিতে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দীনকে উদ্ধার করে। পুলিশ প্রথমে তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারন) নিয়ে যায়, তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠিয়ে দেয়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় জানান, পিটুনির কারণে বশির উদ্দীনের ডান হাত ভেঙে গেছে এবং সারা শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাঁর বাম পায়ে হাতুড়ির আঘাত এবং ডান পায়ে কেটে যাওয়ায় সেলাই দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তা শঙ্কা বিরাজ করছে। হামলার বিষয়ে জানতে অভিযুক্ত আনারুল ও রাজুবদ্দীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কারা

শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

প্রকাশিত ০৯:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬