ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কান্নায় ভেঙে পড়লেন নেইমার Logo কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাফুফের Logo সোনালী ব্যাংক লিমিটেড-এর ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য সুরক্ষিত সংযোগ প্রদান করছে এক্সেনটেক Logo ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি Logo জাবি শিক্ষার্থী ধর্ষণচেষ্টায় অপরাধী গ্রেফতারে ব্যর্থতার প্রতিবাদে জাকসুর মহাসড়ক অবরোধ  Logo চলচ্চিত্র শিক্ষার প্রসারে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল Logo জাবিতে ভিন্নমত প্রকাশের জেরে শিক্ষার্থীদের ‘পটেনশিয়াল রেপিস্ট’ ট্যাগিং, বিচারের দাবি Logo ডিজেলের বদলে সৌরশক্তি, কৃষিতে নতুন সম্ভাবনার দেখাল বাকৃবি Logo পাবিপ্রবিতে উচ্চশিক্ষায় চাপ ব্যবস্থাপনা নিয়ে কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত Logo জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তপু-নাফি

কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাফুফের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান এখনও হয়নি। তবে নিশ্চিত হওয়া গেছে, ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান এর সঙ্গে আর চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

আজ সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, কোচ চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে এজেন্ট ফি নিয়ে জটিলতায় আলোচনা থেমে যায়।

তিনি বলেন, ১৫ মে’র মধ্যেই আমরা কোচ চূড়ান্ত করেছিলাম। কিন্তু চুক্তির দিকে এগোতে গিয়ে এজেন্ট ফি’র বিষয়টি সামনে আসে। বাফুফে এজেন্ট ফি দিয়ে চুক্তি করতে আগ্রহী নয়। অন্য পক্ষও ফি ছাড়া রাজি নয়। ফলে আলোচনা সেখানেই থেমে যায়।

এরপর নতুন একজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। যদিও সেই কোচের নাম বা কোন দেশের তা প্রকাশ করেননি। তবে তিনি নিশ্চিত করেছেন, আগামী ২৪ মে থেকেই নতুন কোচ জাতীয় দলের দায়িত্বে যোগ দেবেন।

তাবিথ আউয়াল বলেন, নতুন বিদেশি কোচের অধীনেই বাংলাদেশ সান মারিনোর বিপক্ষে খেলবে এবং কোচ ২৪ মে থেকেই দলের সঙ্গে থাকবে।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে ২৪ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় ক্রিস কোলম্যান ছাড়াও ছিলেন জার্মান কোচ ব্রেন্ড স্টোকস এবং টমাস ডুলি। তবে বর্তমানে কার সঙ্গে আলোচনা চলছে, সে বিষয়ে কিছু জানাননি বাফুফে সভাপতি।

তিনি আরও জানান, নতুন কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয়ের কিছু আর্থিক সহায়তা প্রয়োজন হতে পারে। বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগ দিতে চায় এবং লক্ষ্য থাকবে জাতীয় দলের খেলার মান উন্নয়ন।

এদিকে কোচের নাম ঘোষণা না করেই ব্যক্তিগত কাজে থাইল্যান্ড যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন তাবিথ আউয়াল। এ প্রসঙ্গে তিনি বলেন, পরিবার আমার কাছে অবশ্যই অগ্রাধিকার পাবে। সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হতে পারে, তবে পরিবারকে টেনে আনা উচিত নয়।

জনপ্রিয়

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাফুফের

প্রকাশিত ০৯:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬