ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo সৌর বিদ্যুতের সরকারি কেনাকাটায় ছাড়ের সুযোগ রেখে সংসদে বিল Logo বরিশালে ‘সেবা পেতে দেরি’ হওয়ায় চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার Logo বায়ার্নের অনুশীলন মাঠে ফিরেছেন ভেসোঁ কম্পানি Logo সরকারি চাকরিতে নিয়োগের অগ্রগতি নেই কেন: সংসদে হাসনাতের প্রশ্ন Logo স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী? Logo চট্টগ্রামে তেলের গুদামে আগুন Logo শাকিলের ৯৩ রানের পর আব্বাস-সাকিবের ছোবলে চাপে শ্রীলঙ্কা Logo আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ‘ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, সংসদে মন্ত্রীর বিবৃতি চাইলেন নাহিদ Logo চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী

আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্কের আনতালিয়া শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় বিকেলে আনতালিয়া বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে তিনি এই ফ্লাইটে তার গন্তব্যে পৌঁছান। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বেলেক শহরের নির্ধারিত রিসোর্টে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী সর্দার শ্যাম। এ সময় দুইজন শিশু ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানায় এবং বিমানবন্দর কন্টিনজেন্ট প্রধানন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী এই রাষ্ট্রীয় অভিবাদন সানন্দে গ্রহণ করেন। আনতালিয়া অবস্থানকালে তিনি ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ রিসোর্টে অবস্থান করবেন।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন।

সফরের প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এরপর তিনি মূল জলবায়ু সম্মেলনে যোগ দেবেন এবং সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আন্তর্জাতিক এই মঞ্চে দেশের অবস্থান তুলে ধরতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জনপ্রিয়

আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আনতালিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত ১০:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬