ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি Logo ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমিনুল হক Logo জাবিতে ধর্ষণচেষ্টার আন্দোলনে থেমে গেলো জুলাই হামলায় অভিযুক্ত শিক্ষকদের বিচার Logo বিশ্ব মৌমাছি দিবস-২০২৬: মৌমাছি বাঁচলে বাঁচবে কৃষি ও মানবসভ্যতা Logo রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি মুকিত, সম্পাদক প্রণব Logo কুবির পাঁচ অনুষদের ডিনের দায়িত্বে উপাচার্য Logo ‘ হেডম পাবো কোথায়?’—চিকিৎসকের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ ডা. মওদুদ হোসেনের Logo কান্নায় ভেঙে পড়লেন নেইমার Logo কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাফুফের

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমিনুল হক

জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের আটটি বিভাগের প্রতিযোগীরা অংশ নেয়।

সকাল থেকেই দৌড়, সফটবল, ফুটবলসহ বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিযোগিতায় অংশ নেয় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে রাজধানীতে এ জাতীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরা নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজেদের মতো করে দিনটি উদযাপনের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তর-এর আয়োজনে প্রতিবছর এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশ এবং অন্য শিশুদের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়ার সক্ষমতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান।

এ সময় প্রতিমন্ত্রী জানান, আগামী বছর থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন আমিনুল হক

প্রকাশিত ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬