ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩ Logo মিসরের পিরামিডে ঢুকলে কি অভিশাপ লাগতে পারে Logo বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি… Logo কাঁচি হাতে নরসুন্দর বাবলু, কাজের ফাঁকে ডুবে থাকেন বইয়ে Logo গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘মদের গুদাম’ সিলগালা Logo সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু Logo মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড Logo যাকে কাশ্মীরে হত্যার দাবি করেছিল ভারত, তাঁকেই মিডিয়ার সামনে হাজির করল পাকিস্তান Logo কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স Logo বসতভিটা নেই, শিক্ষক নিয়োগে বাদ ইবির সাবেক শিক্ষার্থী

বিশ্বকাপ শুরুর আগে আলোচিত হাঙরের ভবিষ্যদ্বাণী

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এক ব্যতিক্রমী ‘ভবিষ্যদ্বক্তা’। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’ বিশ্বকাপের ম্যাচের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ইতোমধ্যেই নজর কেড়েছে।

বুধবার (৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমানের চেষ্টা করা হয়। এ সময় হাঙরটির সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়। সেখান থেকে রিতিনিয়া ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যা আয়োজকদের মতে ব্রাজিলের জয়ের ইঙ্গিত বহন করে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্প্রতিক সময়ে মরক্কোর ধারাবাহিক উন্নতি এবং বড় আসরে চমক দেখানোর সক্ষমতার কারণে ম্যাচটি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্মৃতিকে সামনে রেখেই রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এবার হাঙর ‘রিতিনিয়া’কে নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে রিতিনিয়ার এই ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের খেলাতেই। শেষ পর্যন্ত ব্রাজিল ও মরক্কোর ভাগ্য নির্ধারণ করবেন ফুটবলাররাই। তারপরও বিশ্বকাপের উত্তেজনায় ভিন্নমাত্রা যোগ করতে এবং ভক্তদের আগ্রহ ধরে রাখতে এই আয়োজন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জনপ্রিয়

মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩

বিশ্বকাপ শুরুর আগে আলোচিত হাঙরের ভবিষ্যদ্বাণী

প্রকাশিত ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬