ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত Logo মুশফিক ভাই বলেছেন, খুশি হওয়ার কিছু নেই, রান করো- সেটাই তোমার কাজ! Logo বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন Logo সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত আমির Logo তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ Logo বিনা সুদে ১০ হাজার টাকা ই-ঋণ সুবিধা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে ৪ হাজার কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি। তবে আনন্দের এই আবহাওয়ার মধ্যেই এসেছে কিছু বেদনাদায়ক খবর। হজের এই সময়ে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সবশেষ দৈনিক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩ হাজার ৩২৮ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন হাজি। ফিরতি যাত্রী পরিবহনে বড় ভূমিকা রাখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইন্স ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে

হাজিদের নিরাপদে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ৮৯টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪টি, সৌদি এয়ারলাইন্স ৩৫টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। ফিরতি ফ্লাইট কার্যক্রম গত ৩০ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে

অন্যদিকে সৌদি আরবে মারা যাওয়া ৪৮ জন হাজির মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন পবিত্র মক্কায়। এছাড়া মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বছর সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে মোট ৩৯৮ জন হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন ২২ জন হাজি

চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজযাত্রীদের নিয়ে সৌদি আরবগামী প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়েছিল ১৮ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইটটি যায় ২১ মে

জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

প্রকাশিত ০২:২৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬