ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা Logo বেনাপোলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন: এস আলমের সম্পত্তি ক্রোকের দাবি Logo কর্মচারীর বিয়েতে সৌদি থেকে উড়ে এলেন কফিল Logo বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল Logo বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু Logo ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের Logo ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার Logo বিশ্বকাপ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলার বকশিচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৯০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রাজিব শেখ (৩২)। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালী থানার কানাইপুর এলাকার মৃত সুলতান শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৭ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রাজিব শেখ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তিনি একটি সক্রিয় মাদক চক্রের সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।”

জনপ্রিয়

কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা

মধুখালীতে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত ১১:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬