ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা Logo বেনাপোলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন: এস আলমের সম্পত্তি ক্রোকের দাবি Logo কর্মচারীর বিয়েতে সৌদি থেকে উড়ে এলেন কফিল Logo বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল Logo বাজিতপুরে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু Logo ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন Logo শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ Logo নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের Logo ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক ও মেগা পুরস্কার Logo বিশ্বকাপ ট্রফির সঙ্গে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে একই রাতে এক মালিকের ধান ভাঙানোর কলের ঘরে রহস্যজনক অগ্নিকাণ্ড এবং দুই বিঘা আয়তনের পুকুরে বিষক্রিয়ায় মাছ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) গভীর রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চর ভাতকুড়া গ্রামে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তির ব্যবসাপ্রতিষ্ঠান ও পুকুরে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। যুগপৎ এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আবু বকর সিদ্দিক জানান, শনিবার গভীর রাতে তাঁর ধান ভাঙানোর কলের ঘরে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করে। একই রাতে তাঁর দুই বিঘা আয়তনের পুকুরের সব মাছও মারা যায়। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে বলে ধারণা করছেন তিনি। রোববার (৭ জুন) সকাল থেকে পুকুরে ভেসে ওঠা মৃত মাছ দেখতে স্থানীয়দের ভিড় জমে।

আবু বকর সিদ্দিকের দাবি, এর আগেও তিনি একাধিকবার হামলা ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। একটি অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা এবং আসামি আটকের ঘটনায় তদবির করায় প্রতিপক্ষের আক্রমণের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের কয়েক মাস পর তাঁর বাড়ির সামনে রাখা প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি সোনালিকা পাওয়ার টিলারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত পাওয়ার টিলারটি পরে মাত্র ৮ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হন তিনি। সর্বশেষ এই ঘটনাও একই সূত্রে গাঁথা হতে পারে বলে মনে করছেন চর ভাতকুড়া গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আবু বকর সিদ্দিক।

এলাকাবাসীর একটি অংশের ধারণা, পরিবারটি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের লক্ষ্য করে এসব ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। জানা গেছে, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল মান্নান মণ্ডল ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন মামলার আসামি হওয়ায় বর্তমানে এলাকা ছেড়ে রয়েছেন।

ঘটনার পর রোববার বেলা ১০টার দিকে ধনবাড়ী থানা পুলিশের এসআই আরিফের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরের মৃত মাছ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা পর্যবেক্ষণ করেছে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

কটিয়াদীতে ঢাকঢোল বাজিয়ে দাফনের চেষ্টা, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা

ধনবাড়ীতে রহস্যজনক অগ্নিকাণ্ড ও পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত ১১:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬