ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার তিস্তাপাড়ের ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে আপন চাচাতো বোন।

নিহতরা হলো—উত্তর সোনাখুলী গ্রামের রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) ও আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলার ছলে শিশু দুটি পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর শিশুদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে कर्तव्यরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটির বিষয়ে জানতে চাইলে ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী বলেন, ‘বিষয়টি এখনো আমাদের জানানো হয়নি।’

জনপ্রিয়

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

নীলফামারীর ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

প্রকাশিত ১১:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬