ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র Logo বহিষ্কার হওয়ার এক বছর পর জানা গেল, আম্মার ছাত্রশিবিরের ‘সাথি’ ছিলেন Logo ছোট পর্দায় বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচের সঙ্গে থাকছে ফুটবলের রোমাঞ্চ Logo ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাহত পাইলট ভারতীয়, ধন্যবাদ জানালেন নেতানিয়াহু Logo নবীজির দৃষ্টিতে প্রকৃত বুদ্ধিমানের মানদণ্ড কী Logo আজকের নামাজের সময়সূচি: ০১ অক্টোবর ২০২৬ Logo স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিলেন, পরে মিলল নারীর রক্তাক্ত লাশ Logo ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ফেরাতে সামরিক উড়োজাহাজ পাঠাতে চেয়েছিল ইসরায়েল, মানেনি সৌদি আরব Logo প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশেই ছেড়ে দেওয়া হয়েছে: মাহদী আমিন Logo মহিলা বাসে যাত্রী নেই, মাসে লোকসান ৩ লাখ

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল

প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মঞ্চে নামতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ১৮ বছর বয়সী এই ফুটবলারকে ঘিরে স্প্যানিশ সমর্থকদের প্রত্যাশাও তুঙ্গে। বিশ্বকাপ শুরুর আগে ভক্তদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল জানান, স্পেন বিশ্বকাপ জিততে পারলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। পাশাপাশি উদযাপনের অংশ হিসেবে ভক্তদের মধ্যে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

ইয়ামাল বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস হেডফোন উপহার দেব।

স্পেন এর এই উইঙ্গারের জন্য এটি হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ। তবে বড় আন্তর্জাতিক আসরে খেলার অভিজ্ঞতা তার নতুন নয়। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, বড় টুর্নামেন্টের শুরুতে স্নায়ুচাপ সামলানোর শিক্ষা তাকে আরও পরিণত করেছে।

ইয়ামালের ভাষায়, প্রথম ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। বড় টুর্নামেন্টে শুরুতে নার্ভাস লাগা স্বাভাবিক। তখন বুঝেছি, একটি ম্যাচ খারাপ গেলেও সব শেষ হয়ে যায় না। পুরো টুর্নামেন্ট অনেক দীর্ঘ। ধৈর্য ধরে নিজের খেলাটা উপভোগ করতে হয়।

ব্যালন ডি’অর প্রসঙ্গেও কথা বলেন স্পেনের এই তরুণ তারকা। গতবার পুরস্কারটি জিতেছিলেন উসমান দেম্বেলে। ইয়ামাল স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো তার হাতেই উঠবে। তবে পরে তিনি উপলব্ধি করেন, তখনও এ সম্মানের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না।

তিনি বলেন, আমি মনে করি, তখন ব্যালন ডি’অর জেতার সময় আমার হয়নি। আমি অনেক ছোট ছিলাম। হয়তো পুরস্কারটির প্রকৃত মূল্যও পুরোপুরি উপলব্ধি করতে পারতাম না।

দেম্বেলের প্রশংসা করে ইয়ামাল জানান, ফরাসি তারকার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো এবং ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার পরামর্শ ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার(৮ জুন) পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। মূল আসরে ‘গ্রুপ এইচ’-এ স্পেনের প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। বিশ্বকাপ অভিষেকের মঞ্চে ইয়ামালের দিকে তাই থাকছে সমর্থকদের বিশেষ নজর।

জনপ্রিয়

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ রাখার প্রতিশ্রুতি দিলেন ইয়ামাল

প্রকাশিত ১১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬