ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ Logo সন্ধ্যার আগেই লাইব্রেরি বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, পুরোনো সময়সূচী পুনর্বহালের দাবি Logo বিশ্বকাপের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ Logo স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে Logo খাবারের প্রলোভনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেপ্তার Logo কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ Logo বিশ্ব দুগ্ধ দিবসে আড়াই হাজার শিশুকে দুধ পান করালো বাকৃবি Logo বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা Logo নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু Logo চরভদ্রাসনে পদ্মায় চলন্ত স্পিডবোটে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো. খুরশিদ আলমের অপসারণ ও গ্রাহকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংক নীলফামারী শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সচেতন গ্রাহক ফোরামের জেলা শাখার সদস্য ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক নূর আলম সিদ্দিকী, সদস্য সচিব আরিফ আল মামুন, সদস্য মাওলানা নাজমুল হুদা ও নূর মোহাম্মদ প্রমুখ। এ সময় ব্যাংকের সাধারণ গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা অভিযোগ করে বলেন, “ইসলামী ব্যাংক দেশের কোটি কোটি মানুষের আস্থা ও আমানতের প্রতিষ্ঠান। শতশত গ্রাহক ব্যাংক রক্ষার্থে জীবন দিতে প্রস্তুত, তবুও লুটেরাদের হাতে নিজেদের আমানত তুলে দিতে রাজি নন।” অবিলম্বে চেয়ারম্যান পদ থেকে মো. খুরশিদ আলমকে অপসারণের দাবি জানিয়ে তারা বলেন, ব্যাংক পরিচালনায় বিতর্কিত ব্যক্তিদের সম্পৃক্ততা গ্রাহকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ অবস্থার দ্রুত অবসান না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সাধারণ গ্রাহকদের এই ক্ষোভ সামনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয়

লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত ০৮:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬