ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’ Logo সন্ধ্যার আগেই লাইব্রেরি বন্ধে বিপাকে শিক্ষার্থীরা, পুরোনো সময়সূচী পুনর্বহালের দাবি Logo বিশ্বকাপের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ Logo স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে Logo খাবারের প্রলোভনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানি গ্রেপ্তার Logo কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ Logo বিশ্ব দুগ্ধ দিবসে আড়াই হাজার শিশুকে দুধ পান করালো বাকৃবি Logo বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা Logo নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু Logo চরভদ্রাসনে পদ্মায় চলন্ত স্পিডবোটে দুর্ধর্ষ ডাকাতি: ব্যবসায়ীকে কুপিয়ে জখম

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে

ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় স্বামী ও স্ত্রী উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) ফেনীর সোনাগাজী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের প্রায় দুই মাস পর নাসিমা চার ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান বলে অভিযোগ করেন সুমন। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নাসিমার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে, দাম্পত্য কলহের জেরে নাসিমা আক্তার স্বামী সুমন এবং তার বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে পৃথক মামলা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় বিচারক উভয়পক্ষকে একাধিকবার আপস-মীমাংসার সুযোগ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেও কোনো সমাধান না হওয়ায় বুধবার নির্ধারিত তারিখে স্বামী-স্ত্রী আদালতে হাজির হন। শুনানি শেষে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বামীর পক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ জানান, দুই মামলায় স্বামী-স্ত্রী উভয়ই জামিনে ছিলেন। আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য যথেষ্ট সময় দিলেও কোনো সমঝোতা না হওয়ায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পারস্পরিক বিরোধের মামলায় আদালতের নির্দেশে স্বামী ও স্ত্রী দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, দুইজনকেই পাঠানো হলো কারাগারে

প্রকাশিত ১১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬