ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা Logo তিন বছর পর হাবিপ্রবিতে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং কম্পিটিশন ‘Lets Talk’ Logo যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি: সারজিস Logo বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির Logo দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার Logo রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: বিএনপি নেতা Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবার তারেক রহমানের ফোন Logo কুবি উপাচার্যকে ইংরেজি বিভাগের সংবর্ধনা

পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

বিশ্বকাপের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।

প্রথমার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কেউ। বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে ডিফেন্ডার ভ্লাদিমির সুফালের লম্বা থ্রো থেকে পাওয়া বলে হেড করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি।

তবে পিছিয়ে পড়ার মাত্র আট মিনিট পরই সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে চেক ডিফেন্ডার রবিন হ্রানাচকে কাটিয়ে গোলরক্ষক মাতেয় কোভারের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান হোয়াং ইন-বম।

এরপর ৭৭তম মিনিটে টমাস সৌচেকের ফ্রি-কিক থেকে চেক প্রজাতন্ত্র আবারও গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করেন ওহ হিউয়ান-গিউ। সতীর্থের ক্রস থেকে পাওয়া বলে কাছ থেকে নেওয়া তার শট গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়।

৩৩ বছর বয়সী অধিনায়ক সন হিউং-মিন গোল না পেলেও পুরো ম্যাচে একের পর এক আক্রমণ চালিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই জয়ে বিশ্বকাপের সর্বশেষ সাত আসরের প্রথম ম্যাচে মাত্র একবার হারার রেকর্ড ধরে রাখল দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, ২০ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরে হার দিয়েই অভিযান শুরু করতে হলো চেক প্রজাতন্ত্রকে।

একই গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছে। ফলে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে শুরু করল মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া।

জনপ্রিয়

পাবিপ্রবিতে ফের মারামারি, দায়িত্ব পালনে সাংবাদিককে বাধা

পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

প্রকাশিত ০৯:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬