জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এক জরুরি কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শূন্য থাকা দুটি পদের জন্য দুই শিক্ষার্থী প্রতিনিধিকে মনোনীত করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, “জরুরি কার্যনির্বাহী সভায় সিনেট সদস্য হিসেবে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব এবং কার্যনির্বাহী সদস্য মো. আবু তালহাকে মনোনীত করা হয়েছে।”






























