ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬ Logo ধর্মকে ব্যবহার করে অশান্তির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর Logo তোজাম্মেল হোসেন খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কি না, ভারত তা জানে না Logo কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরলেন শজিমেকের ইন্টার্ন চিকিৎসকরা Logo খালে ভাসছিল বৃদ্ধার মরদেহ, কোমরে বাঁধা বালির বস্তা Logo সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী: মঈন খান Logo জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সমাবেশ ও মশাল মিছিল Logo প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় যুবদল নেতার মারধর, চাঁদা দাবি

রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রয়াত অধ্যাপক প্রফেসর শামসুন নাহার মোল্লা ও প্রফেসর এবিএম শাহজাহানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (তারিখ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের প্রফেসর ইমেরিটাস এ.বি.এম. হোসেন গ্যালারিতে ইসলামের ইতিহাস সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাফেজ খালিদ সাইফুল্লাহ’র কুরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রফেসর শামসুন নাহার মোল্লা সারাজীবন শিক্ষা ও জ্ঞানচর্চায় নিবেদিত ছিলেন। প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি ছিলেন দৃঢ় ও নীতিনিষ্ঠ, আর শ্রেণিকক্ষের বাইরে ছিলেন শিক্ষার্থীদের কাছে স্নেহময়ী অভিভাবক। অন্যদিকে প্রফেসর এবিএম শাহজাহান ছিলেন প্রখর মেধার অধিকারী একজন শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করলেও পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জ্ঞানচর্চায় শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।

সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এম. মুনজুরুল হক।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এম. আজিজুল হক, অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, অধ্যাপক ড. দীলশাদ আরা বুলু, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, অধ্যাপক ড. মু. খলিলুর রহমান, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. শাহনাজ সুলতানা সোনিয়া, অধ্যাপক ড. যাহার-ই-তাশনীম, অধ্যাপক ড. মো. আরিফুর রহমান এবং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রণি বাবুসহ অন্যরা।

অনুষ্ঠানের শেষে প্রয়াত দুই শিক্ষকসহ সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

জনপ্রিয়

মিরপুর পুলিশের অভিযানে গ্রেফতার ১৩৬

রাবিতে দুই প্রফেসরের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত ১১:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬