ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা Logo ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য? শিগগির আসছে বড় ঘোষণা Logo বান্ধবীর বাবার ধর্ষণের শিকার সাত বছরের শিশু, হত্যার পর ঘরেই মাটিচাপা Logo ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউরোপীয় নেতারা Logo সোনার ভরি কত আজ? Logo ৫ কোটি টাকা ব্যয়ে শোধনাগার, ২ বছরেও মিলছে না সুপেয় পানি Logo একটি দল ধর্মের নামে রাজনীতি করে সমাজে দোজখের আগুন জ্বালাচ্ছে : রিজভী Logo ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে Logo বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা Logo ‘খেলা হবে ডিসেম্বরে’ লেখা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ, সাভারে আটক ৮

ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিজ্ঞান অনুষদ এবং ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। একইসঙ্গে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের সভাকক্ষে বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের আয়োজনে এ চুক্তি স্বাক্ষর ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। তিনি বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং অ্যাকাডেমিক আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে, যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চুক্তি স্বাক্ষর ও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটাস নেগেরি পাডাং-এর ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের প্রধান ড. রেস্টি ফেবরিয়া। এছাড়া প্রতিষ্ঠানটির আমন্ত্রিত গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা আলোচনায় অংশ নেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, গণিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহা, সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহসানুল হক এবং বহিরাঙ্গণ কার্যক্রম অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ রিসালাত রফিক।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

জনপ্রিয়

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

ববিতে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার ও নেগেরি পাডাং বিশ্ববিদ্যালয়ের সাথে MoU স্বাক্ষরিত

প্রকাশিত ০৬:৪০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬