ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে Logo বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা Logo ‘খেলা হবে ডিসেম্বরে’ লেখা ব্যানার নিয়ে ককটেল বিস্ফোরণ, সাভারে আটক ৮ Logo ঢাবিতে চালু হচ্ছে জাপানি ভাষার এনএটি-টেস্ট Logo ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান Logo চট্টগ্রামে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭ Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি Logo পাকিস্তানের ষষ্ঠ হোয়াইটওয়াশ, তিন ম্যাচের সিরিজে সেঞ্চুরি নেই একটিও Logo বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: বিমানমন্ত্রী Logo ভোলার লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্পিকার মেজর হাফিজ

রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যকে প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত দাবি করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। একই সঙ্গে এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

‎বুধবার (২৯ জুলাই) পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক আলফি সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ ঘটনাকে “গণমাধ্যমের কণ্ঠরোধের ঘৃণ্য অপচেষ্টা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

‎বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জনসাধারণের কাছে সত্য তথ্য পৌঁছে দেন। সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। কোনো সংবাদে আপত্তি থাকলে তার প্রতিবাদ আইনসম্মত ও গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। কিন্তু সাংবাদিকদের হুমকি দেওয়া, ব্যক্তিগতভাবে আক্রমণ করা কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত।

‎বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর দপ্তরকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার বিষয়ে প্রশ্ন করলে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই পক্ষপাতের অভিযোগ তোলেন এবং ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক মন্তব্য করেন। একই ঘটনায় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের উদ্দেশ্যে কটাক্ষমূলক পোস্ট করেন।

‎উল্লেখ্য, উক্ত ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) ভিপির নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচির সংবাদ সংগ্রহ ও প্রচার থেকে বিরত থাকার ঘোষণা দেয়।

ছামিউল/পাবিপ্রবি 

জনপ্রিয়

ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে

রাকসু ভিপির হুমকির প্রতিবাদে পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা 

প্রকাশিত ০৭:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬