ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি Logo ডেঙ্গু সচেতনতামূলক কনটেন্ট বানানোর আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী Logo পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল Logo তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ Logo জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা Logo আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমনে দ্বিপা‌ক্ষিক সহ‌যো‌গিতা জোরদা‌রের অঙ্গীকার Logo বেরোবিতে পরিচালক ও তিন হলের প্রভোস্ট পদে নতুন মুখ Logo সেতু বিভাগের সচিবের চাক‌রির মেয়াদ বাড়‌ল Logo বগুড়ায় জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

২০২৬-২৭ অর্থবছরের জন্য কবি নজরুল সরকারি কলেজে মোট ৪ কোটি ৬৯ লাখ ৫২ হাজার টাকা বাজেট বরাদ্দ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন এই বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতেই সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (২০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (বাজেট) শাহ মো. জুলফিকার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সরকারি মহাবিদ্যালয় খাতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রকাশ করা হয়।

প্রকাশিত বাজেট অনুযায়ী, কবি নজরুল সরকারি কলেজের বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। কর্মকর্তা পর্যায়ের মূল বেতনের জন্য ১ কোটি ২০ লাখ টাকা এবং কর্মচারীদের মূল বেতনের জন্য ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বাড়িভাড়া ভাতা বাবদ ১ কোটি ২০ লাখ টাকা, উৎসব ভাতা ৩২ লাখ টাকা, বিশেষ সুবিধা ভাতা ৩২ লাখ টাকা, চিকিৎসা ভাতা ৮ লাখ ৮০ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ লাখ ৪০ হাজার টাকা, শ্রান্তি ও বিনোদন ভাতা ৮ লাখ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি নগদায়ন, যাতায়াত, মোবাইল, টিফিন ও ধোলাই ভাতাসহ অন্যান্য ভাতার জন্যও ২৫ লাখ ৯৯ হাজার টাকা রাখা হয়েছে।
পণ্য ও সেবা খাতে বিদ্যুৎ বিলের জন্য ৩০ লাখ টাকা এবং পানি বিলের জন্য ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ইন্টারনেট বাবদ ২ লাখ টাকা, পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী ১২ হাজার টাকা, আপ্যায়ন ব্যয় ১১ হাজার টাকা, টেলিফোন ২০ হাজার টাকা, বইপত্র ও সাময়িকী ১ লাখ টাকা, যাতায়াত ব্যয় ১৫ হাজার টাকা, গ্যাস ও জ্বালানি ২ লাখ টাকা, ভ্রমণ ব্যয় ১ লাখ ৫০ হাজার টাকা, বদলি ব্যয় ৭০ হাজার টাকা, কম্পিউটার সামগ্রী ১ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া অন্যান্য মনিহারি সামগ্রী ক্রয়ে ২ লাখ ৫০ হাজার টাকা, রাসায়নিক দ্রব্যাদি ১ লাখ ৫০ হাজার টাকা, পোশাক ১০ হাজার টাকা, ক্রীড়া সামগ্রী ১ লাখ ২০ হাজার টাকা, অনুষ্ঠান ও উৎসব ৬০ হাজার টাকা, আসবাবপত্র মেরামত ও সংরক্ষণ ২০ হাজার টাকা এবং কম্পিউটার মেরামত ও সংরক্ষণের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পৌরকর পরিশোধের জন্য ৭ লাখ ৫০ হাজার এবং ভূমি উৎস কর ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অনার্থিক সম্পদ খাতে কম্পিউটার ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা, গবেষণা সরঞ্জাম ক্রয়ে ৩ লাখ টাকা, অফিস সরঞ্জাম ক্রয়ে ৩০ হাজার টাকা এবং শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ৮০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জনপ্রিয়

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি

কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বোচ্চ বরাদ্দ

প্রকাশিত ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬