ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে Logo কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ Logo নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন Logo করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময় Logo করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ নতুন নেতৃত্বে প্রত্যয়-রোদসী Logo ‘জীবিত না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি

জাবির সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র নেতৃত্বে লাজিম ও রবিউল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন ‘Inspire Care & Cultivate Human Aid (ইচ্ছা)’-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী বর্ষের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ৫২তম ব্যাচের লাজিম ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে ৫৩তম ব্যাচের রবিউল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স রুমে আয়োজিত সংগঠনটির ‘দায়িত্ব হস্তান্তর-২০২৬’ অনুষ্ঠানে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির এটি ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি।

অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নুরুজ্জামান শুভ, সাবেক সহ-সভাপতি আকাশ, বিদায়ী সভাপতি তারিফ জামানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে স্মারক সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের সাবেক সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়।

নবনির্বাচিত সভাপতি লাজিম ইসলাম বলেন, ‘সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় ‘ইচ্ছা’র কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব। অতীতের ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু উদ্যোগের মাধ্যমে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

অনুষ্ঠানে বিদায়ী কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।

জনপ্রিয়

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে

জাবির সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র নেতৃত্বে লাজিম ও রবিউল

প্রকাশিত ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬