ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে Logo কেন্দ্রীয় ঔষধাগারে পড়ে আছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি: বিএইচডব্লিউ Logo নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন Logo করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময় Logo করপোরেট গভর্ন্যান্সে আইসিএসবির সিলভার অ্যাওয়ার্ড পেল রবি Logo বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু Logo ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ Logo ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo জাবির সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ নতুন নেতৃত্বে প্রত্যয়-রোদসী Logo ‘জীবিত না-ও ফিরতে পারি’, চিকিৎসা চেয়ে ইমরান খানের খোলা চিঠি

৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক: দেশের প্রান্তিক ও হাওরাঞ্চলসহ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন যে দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতের জনবল সংকট দূর করতে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে একটি মেগা প্রকল্পের ডিপিপি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। এই প্রকল্পটি চূড়ান্ত অনুমোদিত হলে সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় একটি নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা হবে। এছাড়া দুর্গম অঞ্চলে কর্মরত চিকিৎসকদের নিরাপদ আবাসন নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি বাড়াতে এবং বদলি হয়ে যাওয়ার প্রবণতা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করতে বর্তমান সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত ও মানবিক চিকিৎসাসেবা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মিডওয়াইফ নিয়োগের বড় প্রক্রিয়া চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন বিসিএসের মাধ্যমে কয়েক হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের কাজ চলছে। এছাড়া ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে

৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত ১০:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬