জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন ‘সুস্বরের’ ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ইহাদ আহমেদ প্রত্যয় এবং সাধারণ সম্পাদক পদে সেমন্তী রোদসী নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৬ নম্বর কক্ষে সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে ১৪ সদস্যের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে অর্ণিক চাকমা, নিয়াজ মোর্শেদ নাহিদ ও শুভ রায় ইমন; সহ-সাধারণ সম্পাদক পদে সাদিকুল হক রুপম; সাংগঠনিক সম্পাদক পদে পায়েল রায়; কোষাধ্যক্ষ পদে অনুশিলা জান্নাত নকশি এবং উপ-কোষাধ্যক্ষ পদে নিশা তাসনিম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে গোধূলী চক্রবর্ত্তী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শাহ ইফফাত জাহান মুকুট নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সায়মা আলম, অরিত্র মালো ছোঁয়া, ধ্রুব চৌধুরী ও হিল্লোল সরকার অভ্র।
উল্লেখ্য,সুস্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে শুদ্ধ সংগীতের প্রসার ও সাংস্কৃতিক চর্চায় কাজ করে আসছে।


































