ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি Logo এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক Logo পাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে উল্লাস-শামীম Logo পাবিপ্রবিতে গবেষনায় জোর দিতে শিক্ষক-শিক্ষার্থীদের বছরে ২ কোটি ৩৩ লাখ টাকার প্রণোদনা Logo হাবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে ৪ দফা দাবি ছাত্রদলের Logo কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন Logo পরীক্ষা শুরুর পৌনে ২ ঘণ্টা পর জানা গেল প্রশ্ন গতবছরের! Logo ২১ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরলেন রতন! ওদিকে মারা গেছেন বাবা Logo ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’- এ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে।

আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন-২০১৩ অনুযায়ী কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হলো।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলা একাডেমি আমাদের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘ সময় একে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। এখন সবার সম্মিলিত সাংস্কৃতিক প্রচেষ্টায় একাডেমিক তার নিজস্ব চরিত্রে ফিরিয়ে আনার জন্য আমাদের চেষ্টা থাকবে।’

আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ আবদুল হাকিম ও মা জাহানারা খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন এই চিন্তক।

আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তান অধ্যাপক ড. শুচিতা শরমিন ও ফয়সল আরেফিন দীপন। শুচিতা শরমিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারি ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর দীপনকে হত্যা করে জঙ্গিরা।

জনপ্রিয়

ফুটবল উন্মাদনায় দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

প্রকাশিত ১১:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪