ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

‘মনের মতো মন’ নিয়ে আসছেন ইয়াশ-নীহা

নতুন প্রজন্মের জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান-নাজনীন নাহার নীহা। তাদের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সেই ধারাবাহিকতায় নতুন এক প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে বন্দি হলেন ‘মনের মতো মন’ নাটকে।

পর্দায় তাদের বোঝাপড়া ও স্বাভাবিক অভিনয় দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখে। সেই চমৎকার সম্পর্কের ওপর আস্থা রেখেই নির্মাতা ইমরাউল রাফাত আরও একবার এই জুটিকে নিয়ে ভালোবাসা ও অনুভূতির এক নতুন ক্যানভাস তৈরি করেছেন।

ভালোবাসার ভিন্নধর্মী গল্পে বরাবরই নজর কেড়েছেন নীহা। গল্প নির্বাচনে নিজের মেধা ও রুচির পরিচয় দিয়ে ইতোপূর্বে কুড়িয়েছেন ইতিবাচক সাড়া। চিত্রনাট্যের চমৎকার বুনন আর চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় এবার তিনি যুক্ত হয়েছেন ‘মনের মতো মন’ নাটকে।

ভালোবাসা ও আবেগঘন গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নিহাকে দেখা যাবে নতুন এক চরিত্রে। চিত্রনাট্য ও চরিত্রের গভীরতা পছন্দ হওয়ায় কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

নিহা বলেন, গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ থেকেই নাটকটিতে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প ও চরিত্র দর্শকদের ভালো লাগবে।

নাটকটিতে ইয়াশ রোহান ও নিহার রসায়নের পাশাপাশি থাকছে অভিজ্ঞ অভিনয়শিল্পীদের উপস্থিতি। গুরুত্বপূর্ণ ও বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, কচি খন্দকার, নওশীন দিশা, গোলাম দস্তগীর সান ও জয় শাহরিয়ার বাপ্পি।

নির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘মনের মতো মন’-এ প্রেম, আবেগ ও সম্পর্কের নানা টানাপোড়েন উঠে আসবে। ইয়াশ-নিহা জুটির পাশাপাশি গুণী অভিনয়শিল্পীদের উপস্থিতি নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি -এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই নাটকটি দর্শক উপভোগ করতে পারবেন।

জনপ্রিয়

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘মনের মতো মন’ নিয়ে আসছেন ইয়াশ-নীহা

প্রকাশিত ০১:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬