ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই অভিভাবককে আত্মসমর্পণের নির্দেশ Logo ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে! Logo রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী Logo মহাকাশে চালু হয়েছে গুগলের এআই, লিখেছে কবিতাও Logo উদযাপিত হলো হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী Logo জাবির সিএলসি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুরকে যোগদান না করতে আওয়ামীপন্থী শিক্ষকের হুমকি Logo প্রকৃতির পালাবদলে বদলে যাচ্ছে শীতের চিরচেনা রূপ Logo স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo চোখের পাতায় রংয়ের খেলা: গ্লিটার ও আইশ্যাডো মিশ্রণের কৌশল Logo গিফট অব সাইট: মৌলভীবাজারের চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির যৌথ উদ্যোগ

গিফট অব সাইট: মৌলভীবাজারের চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির যৌথ উদ্যোগ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চা শ্রমিকদের জন্য ‘গিফট অব সাইট’নামে একটি বিশেষ চক্ষু চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এই উদ্যোগের আওতায় চা বাগানের ৭ হাজারের বেশি শ্রমিককে চোখের চিকিৎসাসেবা দেওয়া হবে। ছানি, চোখের পানি নিষ্কাশন নালির সমস্যা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং গ্লুকোমার মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে ১৫০০ রোগীর ছানি অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য চক্ষুরোগেরও অস্ত্রোপচার করা হবে। ছানি চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে বিশেষ চক্ষুসেবা ক্যাম্প স্থাপন করা হবে। এসব ক্যাম্পে চোখ পরীক্ষা, রোগী শনাক্তকরণের পাশাপাশি, প্রয়োজনীয় ওষুধ দেয়া হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে রোগী বাছাই ও প্রাথমিক চক্ষু চিকিৎসার সুযোগ বাড়বে।

এ ছাড়া ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও গ্লুকোমার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা থাকবে।

এই উদ্যোগ সম্পর্কে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, এনামুল হক বলেন, “চোখের কোনো সমস্যার সময়মতো চিকিৎসা না হলে একজন মানুষের কাজ করার, পরিবারের পাশে দাঁড়ানোর এবং স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা ব্যাহত হতে পারে। ‘গিফট অব সাইট-এর মাধ্যমে আমরা চা শ্রমিকদের কাছে সময়মতো মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই, যাতে তাদের জীবনযাত্রায় দীর্ঘমেয়াদি ও ইতিবাচক পরিবর্তন আসে। আমরা বিশ্বাস করি, উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে আরও সুস্থ ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। এই উদ্যোগে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”

ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম আকতারুজ্জামান বলেন, “গিফট অব সাইট-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করছে। এ ধরনের উদ্যোগ চা শ্রমিকদের সুস্থ থাকতে এবং তাঁদের জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ সম্ভাবনা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চা-বাগান এলাকায় বিশেষায়িত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত। এ কারণে অনেক শ্রমিক নিয়মিত চোখের পরীক্ষা ও চিকিৎসার সুযোগ পান না । আর্থিক সীমাবদ্ধতা ও স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতার অভাবও এ ক্ষেত্রে বড় বাধা। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ‘গিফট অব সাইট’-এর মতো উদ্যোগের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অবহেলিত সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি করছে এবং আরও সুস্থ, অন্তর্ভুক্তিমূলক জীবিকা গড়ে তুলতে সহায়তা করছে।

জনপ্রিয়

মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলা: সেই অভিভাবককে আত্মসমর্পণের নির্দেশ

গিফট অব সাইট: মৌলভীবাজারের চা শ্রমিকদের চক্ষুসেবায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্পাহানির যৌথ উদ্যোগ

প্রকাশিত ০৬:৩৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬