ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী Logo ২ ভাসমান এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকেই বাড়তে যাচ্ছে গ্যাস সরবরাহ Logo প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার Logo পাবিপ্রবিতে নিরাপত্তা শাখায় নতুন নিরাপত্তা কর্মকর্তা একরামুল হক Logo শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে পাবিপ্রবিতে পোস্টার প্রেজেন্টেশন Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে, পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘JCD’ লেখা নিয়ে কুবির হলে দুই দফা মারামারি, দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ২ Logo হিরো মোটোকর্পের এক্সপালস ২০০ সিরিজ এখন বাংলাদেশে Logo শিক্ষা ক্যাডারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন, ডিসিইউ ভিসির সঙ্গে একমত অধ্যাপক মামুন Logo নব-নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের অভিনন্দন

আমরা ফান করেই JCD লিখেছি: কুবির নজরুল হলে জেসিডি লেখায় জড়িত শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেওয়ালে জাতীয়তাবাদী ছাত্রদলের সংক্ষিপ্ত রূপ ‘JCD’ লেখাকে কেন্দ্র করে হলে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দেওয়ালে ‘JCD’ লেখেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফসান সামি এবং একই বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সাদেক শাকের।

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ‘JCD’ কেন লিখেছেন জানতে চাইলে সাদেক শাকের বলেন, ‘এটা আমরা ফান করেই লিখেছি। দলীয় কোনো নির্দেশনা ছিল না এবং আমাদেরও অন্য কোনো ইন্টেনশন ছিল না।’

এ বিষয়ে জানতে রাফসান সামির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এটা দলীয় কোনো নির্দেশনা ছিল না। শিক্ষার্থীরা নিজেদের মতো করে লিখেছে। সবাই তো ক্যাম্পাসে যার যার মত প্রকাশ করছে। তাদের কেউ বাধাও দিচ্ছে না। কিন্তু জেসিডি লিখতে গেলে কেন বাধা দিতে হবে? এই লেখা দেখে কাদের গাত্রদাহ হচ্ছে, সেটা শিক্ষার্থীরা বুঝে।’

তিনি আরও বলেন, ‘আমরা সহাবস্থানের ক্যাম্পাস চাই, যেখানে সবাই মিলেমিশে থাকবে। সবাই সবার মত প্রকাশ করতে পারবে। গতকাল নজরুল হলে যে ঘটনা ঘটেছে, সেটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করা হোক।’

প্রসঙ্গত, গতকাল শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে কাজী নজরুল ইসলাম হলের ৪০৭ নম্বর কক্ষের বাহিরে ‘JCD’, ‘407’, ‘কি? খাবি? খুব আতাও’সহ বিভিন্ন লেখা লেখেন রাফসান সামি ও সাদেক শাকের। এসব লেখার প্রতিবাদ জানান ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মামুনুর রশীদ। এ নিয়ে হলের মেসেঞ্জার গ্রুপে তার সঙ্গে আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আকাশ রাজবংশী ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সোহাগ চৌধুরীর কথা কাটাকাটি হয়। এরই জেরে হলটিতে দুই দফা সংঘর্ষ সংগঠিত হয়।

জনপ্রিয়

প্রকাশিত ১১:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬