ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মহানগর বিএনপির পক্ষ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে তিনি যদি নারায়ণগঞ্জে আসার চেষ্টা করেন, তাহলে আমরা তা প্রতিহত করব।

তিনি আরও বলেন, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসেও তিন প্রজন্মের রাষ্ট্রনায়কের এমন নজির নেই। সেই তারেক রহমানকে নিয়ে যদি কেউ অবমাননাকর মন্তব্য করে, তা মেনে নেওয়া হবে না।

এ সময় তিনি আরও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী একসময় আরএফএলে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন। এ-সংক্রান্ত ছবি আমার কাছে রয়েছে।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত ০৯:১৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬