ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার Logo খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল Logo তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে বিপাকে কুবির শিক্ষার্থীরা Logo যে আমলে বান্দার গুনাহ ঝরে যায় Logo ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম Logo বাণিজ্যিক পোল্ট্রি খামারে বাড়ছে বিপজ্জনক ব্যাকটেরিয়া Logo লোডশেডিং সমাধানে অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী Logo নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রী! Logo এসএসসি পাসেই বেসরকারি সংস্থায় চাকরি Logo ছয় মাস পর্যটক যাতায়াত বন্ধ: নতুন প্রাণ পেলো সেন্ট মার্টিন
জুলাই শহীদ দিবস-২০২৬

ঢাকা জেলা রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

ছবি: অভিযাত্রা রিপোর্ট

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে আয়োজিত দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

‎শুক্রবার (৩১ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিশেষ অতিথি বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের কমিশনার মো: ওমর আলী (এলটি), সম্পাদক ড. মোহাম্মদ আক্কাচ আলী সহ ঢাকা জেলা রোভারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

‎প্রতিযোগিতা উপলক্ষে গত ২৭ জুলাই দেয়ালিকাটি চূড়ান্ত জমা দেয় কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। কলেজ রোভার স্কাউট গ্রুপের দক্ষ ও চৌকস রোভার এবং গার্ল ইন রোভারদের যৌথ প্রচেষ্টায় তৈরি দেয়ালিকাটিতে জুলাই আন্দোলনের সামগ্রিক প্রেক্ষাপট চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়। একই সাথে এতে স্মরণ করা হয় জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুল সরকারি কলেজের চার অমর শহীদকে।

‎প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ, দ্বিতীয় স্থান অর্জন করে বিসিআইসি সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, এবং তৃতীয় স্থান অর্জন করে কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

‎পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

‎কবি নজরুল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি হাসিবুর রহমান অনুভূতি ব্যক্ত করে বলেন, কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু থেকেই জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমার দল দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেরা তিনে স্থান করে নেয়। আমাদের সদস্যদের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা আমায় মুগ্ধ করেছে। আমার কাউন্সিল এই বিজয় উৎসর্গ করেছেন জুলাই আন্দোলনে আত্মদানকারী কবি নজরুলের অমর চার শহীদকে।

জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

জুলাই শহীদ দিবস-২০২৬

ঢাকা জেলা রোভারের দেয়ালিকা প্রতিযোগিতায় তৃতীয় কবি নজরুল কলেজ রোভার স্কাউট গ্রুপ

প্রকাশিত ০৪:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬