ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ৪৭ বছর বয়সে ইউপি সদস্য আমিনুলের এইচএসসি পাশ Logo জুলাই আন্দোলনে হামলার বিচার দাবি: জাবিতে ছাত্রদলের বিক্ষোভ Logo পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ Logo প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর Logo পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি নেতৃত্বে ফজলে রাব্বি – আল-আমিন Logo সেশনজট নিরসন থেকে ছাত্র সমিতি নির্বাচন, নতুন ডিনের কাছে শিক্ষার্থীদের ৪ দাবি Logo জাবি শিক্ষার্থী থেকে সংসদ সদস্য; মির্জা ফয়সল আমীনের জয়ে ছাত্রদলের মিষ্টি বিতরণ Logo উদ্যোক্তা হতে বাংলাদেশ ব্যাংক দেবে ২০ লাখ টাকা, আবেদন শুরু ৫৬ জেলায় Logo ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক Logo ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী

পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১০:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ১৩২ বার পঠিত

পরীক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী ও সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি আকিল বিন তালেব।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক ড. হাসনাত কবির।

অধ্যাপক হাসনাত কবির বলেন, পরীক্ষায় নকল ধরার পর প্রশাসনের কাছে রিপোর্ট পাঠায় আইন বিভাগ। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের একটা কমিটি আছে তাদের সুপারিশে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট তাকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে আকিল বিন তালিব মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েন।

জানতে চাইলে আকিল বিন তালেব বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি।’

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক সাঈদা আঞ্জুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আকিল বিন তাকিব গত রাকসু নির্বাচনে সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার ও মেহেদী সজীবের প্যানেল ‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে এজিএস পদে নির্বাচনের ঘোষণা দেন। পরে তিনি ওই প্যানেল থেকে বেড়িয়ে শুধু সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচনে সাড়ে পাঁচ হাজারের অধিক ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হন।

জনপ্রিয়

৪৭ বছর বয়সে ইউপি সদস্য আমিনুলের এইচএসসি পাশ

পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল

প্রকাশিত ১০:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬