ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পোশাক খাত প্রবৃদ্ধির ধারায়, অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯% Logo ৪৭ বছর বয়সে ইউপি সদস্য আমিনুলের এইচএসসি পাশ Logo জুলাই আন্দোলনে হামলার বিচার দাবি: জাবিতে ছাত্রদলের বিক্ষোভ Logo পর্যটন ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দিয়ে শেষ হলো পর্যটন মেলা ২০২৬ Logo প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর Logo পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন কমিটি নেতৃত্বে ফজলে রাব্বি – আল-আমিন Logo সেশনজট নিরসন থেকে ছাত্র সমিতি নির্বাচন, নতুন ডিনের কাছে শিক্ষার্থীদের ৪ দাবি Logo জাবি শিক্ষার্থী থেকে সংসদ সদস্য; মির্জা ফয়সল আমীনের জয়ে ছাত্রদলের মিষ্টি বিতরণ Logo উদ্যোক্তা হতে বাংলাদেশ ব্যাংক দেবে ২০ লাখ টাকা, আবেদন শুরু ৫৬ জেলায় Logo ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

টিকটক সম্প্রতি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ের তথ্য রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা কনটেন্ট শনাক্ত ও সরিয়ে দেওয়ার উদ্যোগগুলো এই প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে টিকটক কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের কারণে বাংলাদেশে মোট ১ কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৪৮৫টি ভিডিও সরিয়েছে। এটি প্ল্যাটফর্মে আপলোড করা মোট ভিডিওর প্রায় ০.৯ শতাংশ । প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অভিযোগ জানানোর আগেই টিকটক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এসব ভিডিওর ৯৯.৮ শতাংশ শনাক্ত করে সরিয়ে ফেলে। শনাক্ত হওয়া ভিডিওর মধ্যে ৯২.৭ শতাংশ ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। পরবর্তীতে যাচাইয়ের পর মোট ২ লাখ ৫ হাজার ১টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়েট দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে একই সময়ে টিকটক মোট ১৮ কোটি ৮২ লাখ ৯৮ হাজার ১৪১টি ভিডিও সরিয়ে ফেলেছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট ভিডিওর প্রায় ০.৫ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৭০৭টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সরানো হয়েছে। বিশ্বজুড়েএ সরানো ভিডিওর ৯৯.৫ শতাংশ ভিডিও ব্যবহারকারীদের অভিযোগের আগেই শনাক্ত করা হয়েছে। আর ৯২.৭ শতাংশ ভিডিও আপলোড হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হয়। এছাড়া, যাচাইয়ের পর মোট ৬২ লাখ ৬২ হাজার ৩৮৩টি ভিডিও আবার প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুরোনো ভিডিওগুলো খুঁজে সরিয়ে ফেলার ক্ষেত্রেও টিকটকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত মডারেশন সিস্টেম এখন আরও বেশি কার্যকর। দ্বিতীয় প্রান্তিকে, সম্ভাব্য আপত্তিকর বা অনুপযুক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে টিকটক কমেন্ট সরানোর উদ্যোগ অব্যাহত রেখেছে। এই প্রান্তিকে বিশ্বজুড়ে মোট ২৭ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ৪৬৩টি কমেন্ট সরানো হয়েছে। অন্যদিকে, প্রথম প্রান্তিকে এর পরিমাণ ছিল ২৩ কোটি ৭৫ লাখ ১৭ হাজার ১২৮।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে টিকটক ১৪ কোটি ৬৮ লাখ ৭ হাজার ৪০০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে। পাশাপাশি, ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারী সন্দেহে ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ৭৬৭টি অ্যাকাউন্টও সরানো হয়েছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা যায়।

প্রতিবেদনে নীতিমালা লঙ্ঘনের কারণে সরিয়ে ফেলা ভিডিওগুলোর ধরন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। সরানো ভিডিওর ১৯.৫ শতাংশে সংবেদনশীল বা প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু ছিল। ১৩.৭ শতাংশ ভিডিও প্ল্যাটফর্মের নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের জন্য সরানো হয়। এছাড়া, ১৩.৫ শতাংশ ভিডিও বিপজ্জনক কর্মকাণ্ড এবং ১৩.৮ শতাংশ ভিডিও ও শালীনতা লঙ্ঘনের জন্য সরিয়ে ফেলা হয়। অন্যদিকে, এআই দিয়ে তৈরি বা এডিট করা কনটেন্টের (AIGC) কারণে সরানো ভিডিওর হার ছিল ১.৮ শতাংশ।

প্ল্যাটফর্মের কনটেন্ট ও অ্যাকাউন্ট-সংক্রান্ত পদক্ষেপ সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে টিকটক নিয়মিতভাবে কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।

জনপ্রিয়

পোশাক খাত প্রবৃদ্ধির ধারায়, অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৪.৩৯%

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

প্রকাশিত ১১:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬