ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ Logo গোল করার পর ইয়ামালকে মাঠ থেকে তুলে নেওয়া ‘সহজ’ Logo যুক্তরাষ্ট্রে অভিবাসী দিবসে বাংলাদেশিসহ ৭ জনকে সম্মাননা Logo শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM Logo জাকসু নির্বাচন কমিশন কার্যালয় উচ্ছেদের চক্রান্তের তীব্র প্রতিবাদ ছাত্র ইউনিয়নের Logo পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত Logo কাজের গঠনমূলক সমালোচনাতেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্ভব- জাবি উপাচার্য Logo চিকিৎসক হতে চান আখাউড়ার মেয়ে লিজা Logo প্রথমবার মানবদেহে শামন্ডা ভাইরাস, বাংলাদেশে নজরদারি জোরদারের তাগিদ বাকৃবি বিশেষজ্ঞের Logo গণতান্ত্রিক ছাত্রকাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে ববির দুই শিক্ষার্থী

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন Organization of Disaster Management (ODM)। সংগঠনটি ‘Environmental Conservation & Climate Initiatives’ ক্যাটাগরিতে এ সম্মাননা লাভ করে।

দীর্ঘদিন ধরে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি, জনস্বাস্থ্য ও যুব নেতৃত্ব বিকাশে কাজ করছে সংগঠনটি। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, পরিবেশবিষয়ক উদ্যোগ, গবেষণা, প্রচার-প্রচারণা এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আসছে ODM।

অ্যাওয়ার্ড অর্জনের প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি জয় দাস বলেন, ‘এ অ্যাওয়ার্ড পেয়ে আমরা ODM গর্বিত। গত কয়েক বছরে আমরা যেভাবে কাজ করেছি, তার ফলাফলই এটি। এ স্বীকৃতি আমাদের সামনে নতুনভাবে কাজ করতে এবং মানুষকে পরিবেশ সম্পর্কে আরও ইতিবাচক করতে অনুপ্রেরণা জোগাবে।’

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন শুধু একটি সংগঠনের স্বীকৃতি নয়; বরং ODM-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য, উপদেষ্টা, অ্যাম্বাসেডর, স্বেচ্ছাসেবক, সাবেক ও বর্তমান সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি। সংগঠনের পথচলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং পরিবেশগত টেকসই উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে ODM। পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে তরুণদের সম্পৃক্ত করে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যেতে চায় সংগঠনটি।

জনপ্রিয়

চুক্তি আছে, কর্মী নেই: গ্রিসের শ্রমবাজারে পিছিয়ে বাংলাদেশ

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ পেল ববির শিক্ষার্থীদের সংগঠন ODM

প্রকাশিত ১২:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬