ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে Logo ০% ইএমআই ও বিশেষ অফারে ভিভো ভি৮০ লাইট প্রি-অর্ডারে Logo বোনের পরকীয়ার জেরে ভাইকে হত্যা, ‌‌১ মাস পর ডোবায় মিললো কঙ্কাল Logo ‘গো প্লেনকে’ সঙ্গে নিয়ে হঠাৎ সাগরপাড়ে দীঘি Logo দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২০ Logo ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে সরকার Logo ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘কংস’ চরিত্রের মানুষেরা রাষ্ট্রে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী Logo আসিফ মাহমুদের দুর্নীতি খুঁজতে মন্ত্রণালয়ে নথি চেয়েছে দুদক Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে যাচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটির ‘পাইলট-অপারেটেড রিলিফ ভালভ’-এ সমস্যা শনাক্ত হওয়ায় বর্তমানে এর পরবর্তী পর্যায়ের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সমস্যাটি সমাধানের জন্য রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে দ্বিতীয় ইউনিটের ভালভ প্রথম ইউনিটে ব্যবহার করা হবে অথবা বর্তমান ভালভগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, বিদ্যুৎকেন্দ্রটি চালু করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো না করে নিরাপত্তা নিশ্চিত করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে। যদিও গত এপ্রিল মাসে জ্বালানি লোডিংয়ের আগে পরীক্ষা শুরুর সময় চার থেকে ছয় মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ভালভজনিত জটিলতায় এখন সেই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে।

তিনি জানান, বর্তমানে প্রথম ইউনিটের ‘বি’ স্টেজ সম্পন্ন হলেও কারিগরি ত্রুটির কারণে ‘সি’ স্টেজে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না।

এছাড়া সভায় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংকট নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম গঠন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়মনীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন মন্ত্রী।

পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে মোবাইল ডাটা প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা ব্যবহারের মেয়াদ বাড়ানোর বিষয়টি নিয়েও মোবাইল অপারেটরদের সাথে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

প্রকাশিত ১২:৪৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬