ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে আরও ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে ডেঙ্গু সংক্রমণের হার বেড়েই চলেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে মোট ১৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সর্বোচ্চ ৮৮ জনই ভর্তি রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

এছাড়া বিআইটিআইডি, জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হলে বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে আরও ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত ০৭:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬