ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo শাপলা চত্বর থেকে লালদীঘি, শেষ হলো ১১-দলীয় ঐক্যের লংমার্চ Logo বনানী এক্সপ্রেসওয়েতে মরদেহ: পরিবহন চালকসহ গ্রেফতার ৩ Logo বিএনপি সরকারের সঙ্গে বাকশালের কোনো পার্থক্য নেই: কর্নেল অলি Logo জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার Logo ব্যর্থ বিএনপি সরকারের কাছ থেকে উপদেশ নিয়ে রাজনীতি করতে হবে না: সারজিস Logo প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস Logo বিরোধী দল সমর্থন না দিলে আপনি দেশ চালাতে পারবেন না, সেটি মেনে নিন Logo এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩ Logo ইমাম-মুয়াজ্জিনের সরকারি সম্মানী ভাতায় মসজিদ কমিটির নেতার নাম Logo প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশের অভিযোগ, পুলিশ হেফাজতে মোটরসাইকেল চালক

জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সমাবেশ ও মশাল মিছিল

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে রাজধানীর জুরাইনে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল করেছেন এলাকাবাসী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে ‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের হাতে ‘নো গ্যাস নো বিল’, ‘বাঁচার মতো বাঁচতে চাই’, ‘গ্যাস দাও বিদ্যুৎ দাও’, ‘এভাবে আর কত দিন’ এবং ‘গ্যাস কেন বন্ধ প্রশাসন অন্ধ’ লেখা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়।

মশাল মিছিল পূর্ব এই সমাবেশে ভুক্তভোগী জনগণের মধ্য থেকে বক্তব্য রাখেন বাছির আলী, শিপন, সোহাগ রায়, সাগর ইসলাম, মোহাম্মদ ফিরোজ আলম মামুন, মাহাবুবর রহমন শিপন এবং মিজানুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, ওই এলাকার গ্যাস সংকট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এবং কর্তৃপক্ষ আন্তরিক হলেই এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব। তাঁরা দাবি করেন, তিতাসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা এবং স্থানীয় প্রভাবশালীরা ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে নির্দিষ্ট কিছু বাসার গ্যাস সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। নিজেদের এই অবৈধ চাঁদাবাজি ও ধান্দাবাজি চালু রাখার জন্যই তাঁরা পরিকল্পিতভাবে সমস্যাটি জিইয়ে রেখেছেন।

বিদ্যুৎ সংকটের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন যদি কমও হয়, তবে এই এলাকায় রাজধানীর অন্যান্য উন্নত এলাকার সমপরিমাণ লোডশেডিং দিতে হবে। কোনোভাবেই শ্যামপুর-কদমতলী এলাকায় বৈষম্যমূলকভাবে বেশি লোডশেডিং করা যাবে না। অনতিবিলম্বে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা।

সমাবেশ শেষে উপস্থিত ক্ষুব্ধ জনতা একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি জুরাইন থেকে শুরু হয়ে দোলাইপাড়ের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

জনপ্রিয়

শাপলা চত্বর থেকে লালদীঘি, শেষ হলো ১১-দলীয় ঐক্যের লংমার্চ

জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার সমাবেশ ও মশাল মিছিল

প্রকাশিত ০৯:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬