ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা  Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো

শহীদ পরিবারের একজন চাকরি পাবে: সারজিস

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুনর্বাসন, দীর্ঘমেয়াদি সম্মানীভাতাসহ সব পরিকল্পনা রয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। এই ফাউন্ডেশনের কার্যক্রম মাত্র শুরু হয়েছে। যার কার্যক্রম আমরা জীবন দিয়ে হলেও ধরে রাখবো।

সারজিস বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা শ্রেষ্ঠ সন্তান। শহীদ পরিবারকে সহায়তা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করছে শহীদ স্মৃতি ফাউন্ডেশন। নভেম্বর মাসের মধ্যে শহীদদের লিস্ট চূড়ান্ত করার চেষ্টা করবে ফাউন্ডেশন।

তিনি বলেন, যেভাবে আমাদের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, আমরা সেভাবে দাঁড়াতে পরিনি। তবে আমাদের চেষ্টার কমতি ছিল না। আমরা সবার কাছে যাব, কথা শুনবো। এটা শুরু। আমরা আমাদের জীবনের বিনিময়ে এই ফাউন্ডেশনকে বাঁচিয়ে রাখব।

সারজিস আরও বলেন, যারা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছেন, তাদের লিস্টকে প্রশ্নবিদ্ধ করা হয়। তবে আমরা এই বেলায় তা চাই না। যথাযথ ভেরিফিকেশন করেই শহীদদের তালিকা হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ২০০ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন করা হয়। প্রথম ধাপের এ আয়োজন শুরু হয় সকাল ৯টায়। তথ্য হালনাগাদ শেষে সাড়ে ১২টায় শুরু হয় মূল আয়োজন। শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। আয়োজনে অংশ নিয়ে পরিবারের সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জনপ্রিয়

রাবি হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর ২য় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

শহীদ পরিবারের একজন চাকরি পাবে: সারজিস

প্রকাশিত ০৬:৪৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪